ফাইল ছবি
হবিগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জে পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে দলটি।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এনসিপি মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম।
দলীয় সূত্রে জানা যায়, দেশব্যাপী আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মানিকগঞ্জে পদযাত্রা হওয়ার কথা ছিল।
কর্মসূচিতে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণের কথা ছিল। তবে হবিগঞ্জের ঘটনার কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মানিকগঞ্জের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন<<>> কারো আধিপত্য মেনে নেয়া হবে না: নাহিদ ইসলাম
মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা হবিগঞ্জে যাবেন। তার জন্য মানিকগঞ্জের জুলাই পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কর্মসূচি পুনর্নির্ধারণ করা হলে নতুন তারিখ ও সময় সবাইকে জানিয়ে দেয়া হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































