ফাইল ছবি
আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়া শহরে শুরু হবে ২০তম এশিয়ান গেমসের। আসরের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। একই সুবিধা পেয়েছে এশিয়ার ক্রিকেট পরাশক্তি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
গেমসের ক্রিকেট পুরুষদের বিভাগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে খেলবে। ফলে শিরোপার দৌড়ে তারা এক ধাপ এগিয়ে থাকছে। অন্যদিকে বাকি দলগুলোকে মূল পর্বে উঠতে লড়তে হবে প্রাথমিক রাউন্ড পেরিয়ে।
পুরুষদের বিভাগে প্রথম রাউন্ডে ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ 'এ'-তে রয়েছে আফগানিস্তান, জাপান, নেপাল। গ্রুপ 'বি'-তে
হংকং, মালয়েশিয়া ও ওমান। এখান থেকে দুই গ্রুপের শীর্ষ দুই দল নকআউট পর্বে উঠবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। পুরুষদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত।
আরও পড়ুন<<>>অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন মেসি
পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা মাঠে গড়াবে ২৪ সেপ্টেম্বর থেকে, চলবে ১ অক্টোবর পর্যন্ত। নারী বিভাগের প্রতিযোগিতা শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে। ড্র অনুযায়ী, বাংলাদেশের প্রতিপক্ষ চীন। অন্য ম্যাচগুলোতে ভারত খেলবে জাপানের বিপক্ষে, শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং পাকিস্তানের সামনে থাকবে থাইল্যান্ড। মেয়েদের ক্রিকেট ইভেন্ট হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমসে ক্রিকেটে আধিপত্য দেখিয়েছিল ভারত। পুরুষ বিভাগের ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচ শেষ না হওয়ায় র্যাংকিংয়ের বিচারে স্বর্ণপদক পায় দলটি। আর নারী বিভাগের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে স্বর্ণ জিতেছিল ভারতের মেয়েরা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































