Apan Desh | আপন দেশ

বিধবাকে ধর্ষণ, গর্ভপাত করানো জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪১, ২৯ জুলাই ২০২৬

আপডেট: ১৯:৪৬, ২৯ জুলাই ২০২৬

বিধবাকে ধর্ষণ, গর্ভপাত করানো জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

ফাইল ছবি, আপন দেশ

পটুয়াখালী সদর উপজেলার জামায়াত নেতা মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে আদালতে মামলা হয়েছে। অভিযুক্ত শহিদুল সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি। বর্তমানে তিনি পলাতক। 

আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। 

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বাদীপক্ষের আইনজীবী মো. হুমায়ুন কবির সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (২২ জুলাই) ওই নারী বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন। ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন অভিযোগটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ ও আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রায় সাত বছর আগে বাদীর স্বামী মারা যান। এরপর তিনি একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। চলতি বছরের ২৪ মার্চ পূর্ব পরিচিত শহিদুল তাকে বিয়ের আশ্বাস দিয়ে বোনের বাসায় নিয়ে একটি কক্ষে আটকে ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করায় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

বাদীর অভিযোগ, গর্ভধারণের পর শহিদুল তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দেন। তিনি রাজি না হওয়ায়  ১৮ মে চিকিৎসকের কাছে নেয়ার কথা বলে তাকে একটি ক্লিনিকে নিয়ে ওষুধ খাওয়ানো হয়। ওষুধ সেবনের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরে তিনি জানতে পারেন, তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। 

আরও পড়ুন<<>>লক্ষ্মীপুরের রামগতিতে তিন মর্টার শেলে উদ্ধার

বাদীপক্ষের আইনজীবী মো. হুমায়ুন কবির বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে শহরে এনে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে সদর থানাকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

জেলা জামায়াতের একটি সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়ে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জেলা জামায়াতের সভায় বিষয়টি আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা জামায়াতের আমীর নাজমুল আহসান বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। আদালতের রায়ের আগে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়। আদালতে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, আদালতের আদেশের কপি থানায় পৌঁছেছে। আদেশ অনুযায়ী মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেফতারসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ