ছবি : আপন দেশ
রাজনৈতিক দলের মত প্রকাশ সভ্য ভাষায় হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, উসকানিমূলক অশ্রাব্য ভাষায় কথা বললে গণতন্ত্রের পরিবেশ নষ্ট হয়।
বুধবার (২৯ জুলাই) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে জরুরী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিতে পারশপারিক আলাপ-আলোচনা ও বিতর্ক থাকবে তবে সেটা যেন সংঘাতের দিকে না যায়। সেজন্য সবাইকে সহনশীল ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন <<>> সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারছে না ইসি: গোলাম পরওয়ার
তিনি জানান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি জুলাইয়ের পটভূমি তৈরি হয়েছিল। জুলাইকে বিএনপি যথাযথভাবে স্মরণ করে এবং শ্রদ্ধা করে। গত বছরের ন্যায় এবার ও এ দিনটিকে পালন করবে বিএনপি।
৪ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিশেষ আলোচনা সভা করবে বিএনপি। তাতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান থাকবেন বলে জানান তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































