Apan Desh | আপন দেশ

নির্বাচিত

নির্বাচিত সরকারের ১০০ দিন, প্রত্যাশা-প্রাপ্তি

নির্বাচিত সরকারের ১০০ দিন, প্রত্যাশা-প্রাপ্তি

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। যার নেতৃত্বে ছিলেন তারেক রহমান। পতিত স্বৈরাচার সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও জনগণের প্রত্যাশার চ্যালেঞ্জ  নিয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। ঘোষণা করেন ১৮০ দিনের পথনকশার। প্রত্যাশা ও প্রাপ্তির সেই সরকার ক্ষমতায় থাকার ১৮০ দিনের পথনকশার ১০০ দিন পূর্ণ করলেন তিনি। মন্ত্রিসভা কিছু ক্ষেত্রে বড় ধরনের সমস্যা নিয়ে যাত্রা করলেও শুরুটা ছিল আশা ব্যঞ্জক।

০৮:৩৫ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

মন্ত্রীসভার প্রায় ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে: মাহাদী আমিন

মন্ত্রীসভার প্রায় ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে: মাহাদী আমিন

নির্বাচিত সরকারের মন্ত্রিসভা ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত মোট ১০টি কেবিনেট সভা সম্পন্ন করেছে। এসব সভায় সর্বসম্মতিক্রমে ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে ৩৭টি সিদ্ধান্ত অর্থাৎ প্রায় ৬২ শতাংশ এরইমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং ২৩টি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন। মঙ্গলবার (২৫ মে) সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে সরকারের বিগত ১০০ দিনের নেয়া কার্যক্রম তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি।

০৭:৪২ পিএম, ২৫ মে ২০২৬ সোমবার

নড়াইলে ধান সংগ্রহে ৮১২ জন কৃষক নির্বাচিত

নড়াইলে ধান সংগ্রহে ৮১২ জন কৃষক নির্বাচিত

নড়াইল সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৬ উপলক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে ৮১২ জন কৃষক নির্বাচন করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি মৌসুমে নড়াইল সদর উপজেলায় ২ হাজার ৪৩০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে নির্বাচিত কৃষকদের কাছ থেকে জনপ্রতি সর্বোচ্চ ৩ মেট্রিক টন করে ধান সংগ্রহ করা হবে।

০৮:৫৯ পিএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

নির্বাচনের দিন বন্ধ থাকবে ৫ ধরনের যানবাহন

নির্বাচনের দিন বন্ধ থাকবে ৫ ধরনের যানবাহন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের উপলক্ষে আগামীকাল বুধবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে বন্ধ থাকবে ৫ ধরণের যানবাহন। এরমধ্যে রয়েছে মোটরসাইকেল, ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বুধবার থেকে ভোট গ্রহণের দিন (বৃহস্পতিবার) মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। নির্বাচনের দিন ভোটার ভোট দেয়ার জন্য ব্যক্তিগত গাড়ি (কার) নিয়ে চলাচল করতে পারবেন। ওইদিন মেট্রোরেলও চলবে স্বাভাবিকভাবে। ইসি বলছে, মঙ্গলবার মধ্যরাত ১২টা থেকে ভোট গ্রহণের পরদিন শুক্রবার মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে ইসির স্টিকারযুক্ত মোটরসাইকেল চলাচলে বাধা নেই।

০১:২৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

ভোলায় জামায়াতের নির্বাচনী প্রচারণায় গণজোয়ার

ভোলায় জামায়াতের নির্বাচনী প্রচারণায় গণজোয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল ভোলা। প্রচারণার শেষ দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিশাল গণসংযোগ মিছিল করে।  সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভোলা-১ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের পক্ষে এ মিছিল বের হয়। এতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিকেল ৪টা ৩০ মিনিটে শহরের হাটখোলা মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এরপর এটি ভোলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি বাংলা স্কুল মোড়, থানা চত্বর ও সরকারি স্কুলের সামনে দিয়ে যায়। পরে পুনরায় হাটখোলা মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

০৮:৪৩ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা

নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা

নতুন পে স্কেলের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পে কমিশনের বিষয়ে এখনই কিছু জানাতে চায়না অর্থ মন্ত্রণালয়। রোববার (০৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ’র সঙ্গে আমার চূড়ান্ত কথা হবে ১৫ তারিখে। তাদের সঙ্গে আমার জুমে কথা হয়েছে। ওরা বলেছে, তোমাদের সার্বিক অর্থনৈতিক দিকটা নিয়ে আমরা অত্যন্ত হ্যাপি। যা যা করার তোমরা চেষ্টা করছ, করেছ।

০৪:৩১ পিএম, ৯ নভেম্বর ২০২৫ রোববার

নির্বাচনের আগে কোনো ঝুঁকি নিতে চাই না: সালাহউদ্দিন

নির্বাচনের আগে কোনো ঝুঁকি নিতে চাই না: সালাহউদ্দিন

আমরা চাই আপনার (প্রধান উপদেষ্টা) সঙ্গে প্রতিরক্ষার বাহিনীর সম্পর্কের অবনতি না হোক। রাষ্ট্রের ব্যালান্স রাখতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো ঝুঁকির মধ্যে পড়তে চাই না। আমরা এটা মোকাবিলা কর‍তে পারবো না। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহইদ্দন আহমদ। বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে কমিশন প্রধান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত আছেন।     সালাহউদ্দিন আহমদ বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে, এর কোনো বিকল্প নেই।

০৭:৫৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ বুধবার

বিসিবির সভাপতি নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুল 

বিসিবির সভাপতি নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুল 

বিনা প্রতিদ্বন্ধিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।  সোমবার (০৬ অক্টোবর) রাজধানীর পাঁচ-তারকা হোটেল সোনারগাঁওতে পরিচালক পদের নির্বাচনের পর সভাপতি নির্বাচিত করা হয়। ধারণার বাইরে সেখানেও কোন চমক ছিলো না।  নির্বাচন কমিশনার কাজী নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন। সোমবার দিনে পরিচালক নির্বাচনের পর সন্ধ্যার পর হয় সভাপতি নির্বাচন। নির্বাচিত পরিচালকদের সর্বসম্মতি ক্রমে ফের সভাপতি হয়েছেন বুলবুল। তার বিপক্ষে আর কোন প্রার্থী লড়াই করতে চাননি।  বুলবুলের সভাপতি হওয়ার আভাস কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিলো। বিএনপিপন্থী বলয় থেকে তামিম ইকবাল সভাপতি পদে লড়তে চেয়েছিলেন। তবে নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও ব্যাপক অনিয়মের অভিযোগ এনে তার প্যানেল মনোনয়ন প্রত্যাহার করে নেয়। 

০৭:৪৩ পিএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

পাকিস্তানে ভোটের দিন বোমা হামলা, নিহত ৫

পাকিস্তানে ভোটের দিন বোমা হামলা, নিহত ৫

রেকর্ড মূল্যস্ফীতি, বেকারত্ব আর নিরাপত্তাসহ নানামুখী সংকটে জর্জরিত পাকিস্তান। এসবকে পাশ কাটিয়ে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতেও জঙ্গি হামলা হয়েছে। এসব হামলায় প্রতিনিয়ত নাগরিকরা প্রাণ হারাচ্ছেন। ভোটের দিন এমন হামলা দেশটির নির্বাচনী নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করলো। নির্বাচন ঘিরে নানা সহিংসতায় ভোটাররা অস্বস্তিতে। কারণ পাকিস্তানের রাজনীতি বেজায় মেরুকরণ। দেশটির জনপ্রিয় নেতা ইমরান খান কারাগারে থেকেই ভোট দিয়েছেন। তার দল পিটিআই’র নির্বাচনী প্রতীক ‘ক্রিকেট ব্যাট’ বাতিল করেছে নির্বাচন কর্তৃপক্ষ। ফলে দলটির নেতাকর্মীরা স্বতন্ত্র নির্বাচনে অংশ নিয়েছেন। 

০৫:৩৭ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী আওয়াদ বিন মুবারক

ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী আওয়াদ বিন মুবারক

২০১৫ সালে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ শুরু হয় ইয়েমেনের সরকারি বাহিনীর। এখন পর্যন্ত যুদ্ধে কোনো পক্ষই চূড়ান্ত জয় কিংবা পরাজয় পায়নি। বর্তমানে ৫ লাখ ৩০ হাজার আয়তনের এই দেশটির অর্ধেক ইয়েমেনের সরকারের দখলে রয়েছে, বাকি অর্ধেক নিয়ন্ত্রণ করছে হুতি বিদ্রোহীরা। যুদ্ধের শুরুর দিকে আহমেদ আওয়াদ বিন মুবারককে অপহরণ করেছিল হুতি যোদ্ধারা। পরে তাকে উদ্ধার করে সরকারি বাহিনী; কিন্তু ওই ঘটনার পর থেকে ইয়েমেনের অভ্যন্তরীণ রাজনীতিতে গুরুত্ব বাড়তে থাকে তার। ২০২০ সালে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন বিন মুবারক।

০২:১৭ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement