ছবি : আপন দেশ
আগামী ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেবেন তিনি।
এ ছাড়া ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম যুক্তরাষ্ট্র সফর এবং জাতিসংঘের মঞ্চে প্রথম ভাষণ।
এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান, প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভায় অংশগহণ এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ নানা কর্মসূচি রয়েছে তারেক রহমানের।
আরও পড়ুন : বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের: রাশেদ খান
এবারের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































