Apan Desh | আপন দেশ

লক্ষ্মীপুরের রামগতিতে তিন মর্টার শেলে উদ্ধার

লক্ষীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫১, ২৯ জুলাই ২০২৬

আপডেট: ১৮:৫২, ২৯ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরের রামগতিতে তিন মর্টার শেলে উদ্ধার

ছবি: আপন দেশ

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় পানির লাইন মেরামত করতে গিয়ে ৩টি মর্টার শেল দেখতে পায় শ্রমিকরা।

বুধবার  (২৯ জুলাই) সকালে পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের তাজল ওসি সড়কের সহিদ মাস্টার বাড়ির সামনে সড়কে মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকরা  মর্টার শেল সদৃশ্য বিস্ফোরক বস্তু তিনটি  দেখতে পান।

এ বিষয়ে পৌরসভার উপ-প্রকৌশলী রিফাত হাসান বলেন, তাৎক্ষনিক ঘটনাটি পুলিশকে জানানো হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলকে লাল ফিতা দিয়ে ঘেরাও করে রেখেছে। দুই দিক থেকে রাস্তা বন্ধ করে দেয়া হয়। সব ধরনের চলাচল বন্ধ রাখতে এবং নিরাপত্তা স্বার্থে এটি করা হয়েছে বলে জানায় পুলিশ। 

আরও পড়ুন<<>>কে এই ডেভিড ইমন?

রামগতি থানা ওসি লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। প্রাথমিকভাবে বস্তু তিনটিকে উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট বোমা বা মর্টার শেল বলে ধারণা করা হচ্ছে।  বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বোমা নিষ্ক্রিয় ইউনিটের বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। বিষয়টি জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে। নিরাপত্তা জন্য সড়কটিকে দুই দিক থেকে বন্ধ করে দেয়া হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ