Apan Desh | আপন দেশ

শেখ হাসিনা

শেখ হাসিনা ওয়াজেদ ( জন্ম: ২৮ সেপ্টেম্বর ৯৪৭) বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের সরকারদলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা। রাজনৈতিক কর্মজীবন প্রায় চার দশকেরও বেশি সময়ব্যাপী বিস্তৃত। ১৯৮১ সাল থেকে তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৮৬ সাল থেকে ১৯৯০, ১৯৯১ সাল থেকে ১৯৯৫ পর্যন্ত বিরোধী দলের নেতা এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে ২০০৮ সালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন।২০১৪ সালে একটি বিরোধীদলবিহীন নির্বাচনে তিনি তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হন। নির্বাচনটি বিরোধীদল কর্তৃক বর্জিত এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বারা সমালোচিত হয়েছিল। ২০১৮ সালে ডিসেম্বরে তিনি সাজানো নির্বাচন হিসেবে সমালোচিত একটি নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হন।

ব্যাংকের ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানার নামে মামলা

ব্যাংকের ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানার নামে মামলা

শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘটনায় মামলা করেছে দুদক। দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট-এর নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ ও আত্মসাৎ করা হয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার অন্য আসামি হলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

০৭:৪৮ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

শেখ হাসিনার কক্ষে ঝুলছে শহীদদের রক্তামাখা জামা

শেখ হাসিনার কক্ষে ঝুলছে শহীদদের রক্তামাখা জামা

জুলাই গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ব্যবহৃত কক্ষে ঝুলছে আন্দোলনে শহীদদের জামাকাপড় ও ব্যবহৃত সামগ্রী। বৃহস্পতিবার (০৬ আগস্ট) বেলা ১১টায় ‌‌জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেয়ার পর এমন দৃশ্য চোখে পড়ে। জাদুঘরের দ্বিতীয় তলায় যে কক্ষে শেখ হাসিনা ঘুমাতেন, সে কক্ষেই এখন প্রদর্শন করা হচ্ছে শহীদদের ব্যবহার্য সামগ্রী। ঘরের চেয়ার, টেবিল, র‌্যাক ও আলমারিতে থরে থরে সাজানো রয়েছে আন্দোলনে নিহতদের ব্যবহৃত রক্তাক্ত জামাকাপড়, ঘড়ি, টাই, কোট এবং জুতা-স্যান্ডেল।

০৫:৪৭ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত

চব্বিশের গণ-আন্দোলনে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ ‘আইনি ও বিচারিক পন্থায়’ পর্যালোচনা করছে ভারত। শুক্রবার (১৭ এপ্রিল) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার বর্তমানে আইনি বাধ্যবাধকতা এবং আঞ্চলিক কূটনীতির মধ্যে ভারসাম্য বজায় রাখার এক জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। মুখপাত্রের এ অবস্থান সে জটিল পরিস্থিতিরই প্রতিফলন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা ও দিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকটা তলানিতে পৌঁছায়। যদিও বর্তমানে নরেন্দ্র মোদি সরকার বাংলাদেশের বর্তমান তারেক রহমানের সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। সম্পর্ক পুনরায় স্বাভাবিক পর্যায়ে ফেরানোর এ চেষ্টার মাঝেই শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি বড় একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

১১:২৮ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement