Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আমন্ত্রণ পর্যালোচনা করা হচ্ছে: পরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:০৯, ২৯ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আমন্ত্রণ পর্যালোচনা করা হচ্ছে: পরাষ্ট্রমন্ত্রী

ছবি: আপন দেশ

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের আমন্ত্রণের বিষয়টি সরকার পর্যালোচনা করছে। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

তিনি বলেন, দুই দেশের সম্পর্ক রিসেট-এর বিষয়ে আমরা আগেও কথা বলেছি। এ নিয়ে আমাদের মধ্যে পূর্ণ ঐকমত্য রয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীতে পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে, এবং বাংলাদেশ ফার্স্ট নীতিকে সামনে রেখে, সার্বভৌম সমতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আমরা একমত। বৈঠকে দুই দেশের সম্পর্ক সাধারণভাবে উন্নীত করার বিষয়ে কথা হয়েছে বলে তিনি জানান। 

আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত: দিনেশ ত্রিবেদী

বৈদেশিক সম্পর্কের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, আমাদের কোনো দেশের সঙ্গে সম্পর্ক অন্য দেশের প্রেক্ষিতে জিরো-সাম গেম নয়। একজনের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে আরেকজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছি, আমরা কখনও সেটা করব না। সব দেশের সঙ্গে আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে, আমাদের স্বার্থকে এগিয়ে নিয়ে আমরা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করছি। কারও সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে, আরেকজনের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সঙ্গে একটি অত্যন্ত ভালো সফর হয়েছে। ভবিষ্যতে প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে আমরা আশা করব, সেই সফরটিও অত্যন্ত ভালো হবে। বাংলাদেশের তো শুধু একটি দেশের সঙ্গে নয়, বহু দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে। এটা হচ্ছে স্বার্থের ভিত্তিতে সম্পর্ক। যেখানে আমাদের স্বার্থ, আমরা সেখানেই যাব।

মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের ঢাকা সফরের বিষয়ে তিনি বলেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমুখী। তারাও চাইছেন সম্পর্কটাকে আরও এগিয়ে নিতে। বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। 

আপন দেশ/এসআর 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ