ছবি: আপন দেশ
তিন পার্বত্যাঞ্চল ( রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান), কক্সবাজার জেলা সদর, উখিয়া, টেকনাফ উপজেলা এবং সিলেট , হবিগঞ্জ, মৌলভীবাজার জেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করছে মোমেন্টাম ইন্টিগ্রেটেড হেল্থ রেজিলিয়েন্স বাংলাদেশ (এমআইএইচআর)। রাঙামাটিতে মোমেন্টাম ইন্টিগ্রেটেড হেল্থ রেজিলিয়েন্স বাংলাদেশ ( এমআইএইচআর) প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভায় আয়োজকরা এ তথ্য জানান।
বুধবার (২৯ জুলাই) গ্রীনহিলের আয়োজনে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মিজ্ নাজমা আশরাফী।
আয়োজকরা জানান, এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য গর্ভবতী মা, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যসেবা,দুর্যোগ ও জরুরি অবস্থার সময় নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। এজন্য প্রতিষ্ঠানটি সরকারি স্বাস্থ্য কাঠামোর সঙ্গে সমন্বয় করে দুর্গম এলাকার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও বেশি টেকসই বা শক্তিশালী করতে কাজ শুরু করেছে।
আয়োজকরা আরও জানান, রাঙামাটিতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির স্বাস্থ্য উন্নয়নে চার কোটি, ৮৯ লাখ ২৩ হাজার ৭৮৬ টাকা বরাদ্ধ প্রদান করেছে। গ্রীনহিলের অধীনে প্রকল্পটি চলতি বছরের মার্চ থেকে শুরু হয়েছে এবং আগামী ২০২৭ সালের ৩০ জুন শেষ হবে।
আরও পড়ুন<<>>নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু
সভায় জেলা প্রশাসক বলেন, স্থাস্থ্য সেবা পৌছাতে অনেক চ্যালেঞ্জ পাহাড়ে। দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে এনজিওগুলো কাজ করছে। তিনি সেবা ভিত্তিক এনজিওগুলোকে সিভিল সার্জনের সাথে সমন্বয় করার তাগিদ দেন। সভার সভাপতিত্ব করেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোবারক হোসেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, জেলা পরিষদের সদস্য নাই প্রু মারমা মেরী, আন্তর্জাতিক স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন বিষয়ক সংস্থা ( জেএসআই) রাঙামাটি অঞ্চলে জেলা সমন্বয়কারীবিলাস শলুক বড়ুয়া।
স্বাগত বক্তব্য রাখেন, গ্রীনহিলের নির্বাহী পরিচালক জোতিন কুমার দেওয়ান। প্রতিষ্ঠামটির প্রকল্প পরিচালক সাইনু প্রু মারমা প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। প্রকল্পটির অর্থায়ন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































