Apan Desh | আপন দেশ

আজ দেশে স্বর্ণ-রুপার ভরি কত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৪০, ২৩ জুলাই ২০২৬

আপডেট: ০৯:৫০, ২৩ জুলাই ২০২৬

আজ দেশে স্বর্ণ-রুপার ভরি কত

স্বর্ণ ও রুপার অলঙ্কার

স্বর্ণের বাজারে অস্থিরতা বেড়েই চলেছে। তারই ধারাবাহিকতায় টানা দ্বিতীয়বারের মতো বেড়েছে মূল্যবান এ ধাতুর দাম। একইসঙ্গে বেড়েছে রুপার দামও। ফলে বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা।

সর্বশেষ বুধবার (২২ জুলাই) ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৫ দফা দাম বেড়েছে, ৪৭ দফা কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

আরও পড়ুন<<>>একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেট রুপার দাম প্রতি গ্রাম ৪১০ টাকা, ফলে প্রতি ভরির দাম হয়েছে প্রায় ৪ হাজার ৭৮২ টাকা। ২১ ক্যারেট রুপার দাম প্রতি গ্রাম ৩৯০ টাকা, যা প্রতি ভরিতে প্রায় ৪ হাজার ৫৪৯ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেট রুপার দাম প্রতি গ্রাম ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৯০৭ টাকা। সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি গ্রাম ২৫৫ টাকা, যা প্রতি ভরিতে প্রায় ২ হাজার ৯৭৪ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গহনার নকশা অনুযায়ী প্রচলিত নিয়মে পৃথক মজুরি প্রযোজ্য হবে। নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ নতুন মূল্যতালিকা অনুসরণ করে স্বর্ণ ও রুপা বিক্রির অনুরোধ জানানো হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়