Apan Desh | আপন দেশ

প্রিজনভ্যান থেকে পালিয়েছে ‘পিচ্চি রাজা’, ৫ পুলিশ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৩:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রিজনভ্যান থেকে পালিয়েছে ‘পিচ্চি রাজা’, ৫ পুলিশ বরখাস্ত

রাজা ওরফে পিচ্চি রাজা। ছবি : আপন দেশ

আদালত থেকে কাশিমপুর কারাগারে নেয়ার পথে পুলিশ হেফাজত থেকে রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পালিয়েছে। এ ঘটনায় ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তাহেরুল হক চৌহান জানান, এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

পুলিশ কমিশনার জানান, দায়িত্বে অবহেলার দায়ে গাড়ির চালকসহ বিভিন্ন স্তরের পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া উপপুলিশ কমিশনারের (সদর দফতর) নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) আদালত থেকে কাশিমপুর কারাগারে নেয়ার পথে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বলে কৌশলে পালিয়ে যান রাজা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়