Apan Desh | আপন দেশ

বরখাস্ত

রাজধানীতে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ব্যবস্থাগ্রহণে তোলপাড়

রাজধানীতে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ব্যবস্থাগ্রহণে তোলপাড়

রাজধানীর স্বাস্থ্যসেবা খাত ও সরকারি আবাসন ব্যবস্থায় জেঁকে বসা চরম অনিয়ম, দীর্ঘস্থায়ী অব্যবস্থাপনা। অমার্জনীয় দায়িত্বহীনতার বিরুদ্ধে এবার অত্যন্ত কঠোর ও আপসহীন অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) দিনভর রাজধানীর ১৩টি গুরুত্বপূর্ণ হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কোয়ার্টারে আকস্মিক ঝটিকা পরিদর্শন চালিয়ে নজিরবিহীন ও তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। এ সময় দায়িত্বে অবহেলা ও গুরুতর অসঙ্গতি হাতে-নাতে ধরা পড়ায় তাৎক্ষণিক বরখাস্তসহ কড়া আল্টিমেটাম প্রদান করেন সরকারপ্রধান।

০২:৪৬ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার

পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস এবং সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।

০৬:৩৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

মন্দির থেকে গুলি চুরি, ওসি প্রত্যাহার-৭ পুলিশ বরখাস্ত

মন্দির থেকে গুলি চুরি, ওসি প্রত্যাহার-৭ পুলিশ বরখাস্ত

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার, এক উপ-পরিদর্শক ও সহকারী উপপরিদর্শকসহ মোট পাঁচ পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানতে চাইলে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ বলেন, কর্তব্যে অবহেলার জন্য বাড্ডা থানার এসআই মোবাশ্বিরসহ একজন এএসআই ও পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। গুলশান বিভাগ পুলিশ ও ডিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সদের থাকার জন্য মন্দিরের বাউন্ডারির মধ্যে থাকা একটি নির্মাণাধীন ভবনের দোতলায় রুমের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যবর্তী যেকোনো সময় ঘুমিয়ে থাকা চারজন ফোর্স ও তিনজন আনসার সদস্যের পাশ থেকে তাদের ৪টি ব্যাগ, ২টি মানিব্যাগ ও ৩টি মোবাইল চুরি হয়। এর মধ্যে একটি ব্যাগে ৩০ রাউন্ড শর্টগানের গুলি ছিল।

০৫:৩৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement