Apan Desh | আপন দেশ

দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৩, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:০২, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

ছবি : আপন দেশ

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন >< প্রাথমিকের বঞ্চিতদের নিয়োগ ১ অক্টোবরের মধ্যে: শিক্ষামন্ত্রী

সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিস্তারিত তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনসহ শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর ৫ অক্টোবর পালিত হয়। 

এ বছর দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন পর্যায়ের ১০০ জন গুণী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়