ফাইল ছবি, আপন দেশ
তথ্য কমিশন পুনর্গঠনের পর গত চার দিনে ২৫টি অভিযোগের শুনানি হয়েছে। এর মধ্যে ২০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। বাঁকি পাঁচটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা সাতটি অভিযোগের শুনানি করে পাঁচটি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। দু’টির পরবর্তী শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন<<>>দেশে আবারও নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী
প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন শুনানি গ্রহণ করেন।
অভিযোগগুলো মূলত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি ও ভর্তি ফি, বিভিন্ন অর্থবছরে নলকূপ স্থাপন এবং উপকারভোগীদের তালিকা বিষয়ে। এছাড়াও পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ও ফলাফলের নথি, ইউনিয়ন পরিষদের সভার কার্যবিবরণী, নোটিশ, গৃহীত সিদ্ধান্তসংক্রান্ত তথ্য না পাওয়ার বিষয় উঠে আসে।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন ও সিদ্ধান্তসংক্রান্ত তথ্য না পাওয়ার অভিযোগও করেন আবেদনকারীরা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































