Apan Desh | আপন দেশ

বাবার সামনে মেয়ে অপহরণ, প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৭, ১ মে ২০২৬

বাবার সামনে মেয়ে অপহরণ, প্রধান আসামি গ্রেফতার

ফাইল ছবি

রাজধানীর উত্তরা এলাকায় বাবার সামনে থেকে অপহরণের শিকার এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার ৯ দিন পর প্রধান আসামিকেও গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (০১ মে) দুপুরে গাজীপুরের পূবাইল এলাকা থেকে লামীন ইসলাম (১৯) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া (উলুখোলা) এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা জানান, গত ২২ এপ্রিল দুপুর আড়াইটার দিকে পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন। তারা উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে পৌঁছালে লামীনসহ ৬-৭ জন জোর করে মেয়েটিকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

আরও পড়ুন <<>> চাকরি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর

ঘটনার পর উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে পূবাইলের কালু মার্কেট এলাকা থেকে লামীনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

অন্য জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement