Apan Desh | আপন দেশ

সরকারি কর্মচারি

প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১২ কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১২ কর্মকর্তা

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারের ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছেন পাকিস্তান। আগামী ৪ মে থেকে ২১ মে পর্যন্ত লাহোরে অবস্থিত সিভিল সার্ভিসেস একাডেমিতে এ এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করে। প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া কর্মকর্তারা হলেন— স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহতাব, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. মোস্তফা জামাল হায়দার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবু রায়হান মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ফিরোজ আহমেদ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. তৌফিক ইমাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তৌফিক ইমাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রায়হান আখতার,

১০:৪৭ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

সরকারি ব্যয় সংকোচনে মন্ত্রিসভার কঠোর সিদ্ধান্ত

সরকারি ব্যয় সংকোচনে মন্ত্রিসভার কঠোর সিদ্ধান্ত

সরকারি পরিচালন ব্যয় কমাতে মন্ত্রিসভা নতুন করে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য দেয়া সুদমুক্ত ঋণ সম্পূর্ণভাবে বন্ধ করা। বৃহস্পতিবার (০২ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত হয় এবং সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানানো হয়। এর আগে ‘প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা, ২০২০’-এর আওতায় উপসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তারা সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিয়ে গাড়ি ক্রয় করতে পারতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সুবিধা বন্ধ থাকবে। এতে উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বিদ্যমান একটি বড় আর্থিক সুবিধা বন্ধ হলো।

০৬:১০ পিএম, ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার

সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার

সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার

দেশের সরকারি প্রশাসনে বিপুলসংখ্যক পদ এখনও শূন্য রয়েছে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ ফাঁকা রয়েছে বলে জানিয়েছেন মো. আব্দুল বারী। বুধবার (০১ এপ্রিল) জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। মো. আব্দুল বারী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিক্স অফ পাবলিক সার্ভেন্ট ২০২৪’ অনুযায়ী বর্তমানে দেশে মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। তবে এর পাশাপাশি বিপুলসংখ্যক পদ এখনও শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

০৮:১৩ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

জ্বালানি সাশ্রয়ে আট সিদ্ধান্ত বৃহস্পতিবার

জ্বালানি সাশ্রয়ে আট সিদ্ধান্ত বৃহস্পতিবার

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে একাধিক পদক্ষেপ বিবেচনা করছে সরকার। সাপ্তাহিক ছুটি বাড়ানো, ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু এবং অফিস সময়সূচিতে পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে আলোচনায়। মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, জ্বালানি সাশ্রয়ে অন্তত আটটি পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটিতে অতিরিক্ত একদিন যোগ করা বা কর্মকর্তাদের সপ্তাহে দুই দিন ঘরে বসে কাজ করার সুযোগ দেয়ার প্রস্তাব রয়েছে। এছাড়া অফিসের কাজ আগে শুরু করা বা মোট কর্মঘণ্টা কমানোর বিষয়ও বিবেচনায় আছে।

০৫:১৩ পিএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুদক

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুদকের তথ্য অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবৈধ সম্পদ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এনবিআরের যেসব কর্মকর্তার সম্পদ বিবরণীর তথ্য চাওয়া হয়েছে তারা হলেন- এনবিআর সদস্য মো. লুৎফুল আজিম, সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (সিআইসি) মো. আলমগীর হোসেন, যুগ্ম কমিশনার মো. তারিক হাসান, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার কাজী মো. জিয়া উদ্দিন, রেলওয়ে কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান, বৃহৎ করদাতা ইউনিটের ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার আব্দুর রশিদ মিয়া।

০৫:৪২ পিএম, ১৯ আগস্ট ২০২৫ মঙ্গলবার

প্রধান উপদেষ্টা দেশে ফিরলে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত

প্রধান উপদেষ্টা দেশে ফিরলে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত

কর্মচারীদের ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ। সিদ্ধান্ত হবে তারপরে। বুধবার (২৮ মে) সকালে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। এখন এ বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে নেয়া সম্ভব নয়। তাই প্রধান উপদেষ্টার কাছে বিষয়টি তিনি তুলে ধরবেন।

০১:৫৪ পিএম, ২৮ মে ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement