Apan Desh | আপন দেশ

সাংবাদিক নূরুল হাসান খান আর নেই

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:২২, ১৬ আগস্ট ২০২৬

সাংবাদিক নূরুল হাসান খান আর নেই

ফাইল ছবি, আপন দেশ

জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নূরুল হাসান খান আর নেই।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। 

আরও পড়ুন<<>>প্রবীণ সাংবাদিক মৃণাল কৃষ্ণ আর নেই

রোববার বাদ এশা মিরপুর-২ নম্বর ফেরদৌস মসজিদে (মসজিদ মার্কেট) মরহুমের নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে তাকে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া নূরুল হাসান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়