Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:২১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ছবি : আপন দেশ

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ৪টা ১১ মিনিটে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গণি। এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। তেলাওয়াত করেন জাতীয় সংসদ মসজিদের ইমাম আবু রায়হান।

এর আগে সকালে জাতীয় সংসদে বিএনপির নব-নির্বাচিত সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

আরও পড়ুন<<>>শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের আরপিও সংশোধনসহ নির্বাচনসংক্রান্ত একাধিক বিল পাস সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারত সরকারের গাজীপুরে মিলগেট বস্তিতে আগুন ‘অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না সরকার’ কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ইরানি হামলা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ স্বর্ণের দামে পতন, ভরিতে কত কমলো? সৌদিতে নিহত আল মামুনের মরদেহ ঢাকায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম: ক্রীড়া প্রতিমন্ত্রী আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিটি লঙ্ঘন করছে: হামাস