Apan Desh | আপন দেশ

বাঁটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন: মাহফুজ 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বাঁটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন: মাহফুজ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাঁটোয়ারার নির্বাচন’ হিসেবে আখ্যায়িত করেছেন মাহফুজ আলম। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর দ্বিমুখী আচরণের কড়া সমালোচনা করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। 

তিনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়া-না নেয়া নিয়ে বিএনপি ও বিরোধী দলীয় জোটকে ইঙ্গিত করে এ মন্তব্য করেন বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, বাঁটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন।

বাটোয়ারা করে দেয়া আর মেনে নেয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদের বিক্রি করে দিল!

তিনি আরও লেখেন, জনগণের ন্যায্য লড়াই এখন এ বাটপারেরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়