Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেতন-ভাতাসহ যেসব সুবিধা পাবেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:২০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেতন-ভাতাসহ যেসব সুবিধা পাবেন

তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব কাঁধে নেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী হিসেবে তিনি নির্ধারিত কিছু বেতন, ভাতা ও রাষ্ট্রীয় সুবিধা প্রাপ্য হবেন। 

‘দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬’ অনুযায়ী তার সুযোগ-সুবিধার বিস্তারিত নিচে তুলে ধরা হলো।

প্রধানমন্ত্রী মাসে ১ লাখ ১৫ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি তিনি মাসে ১ লাখ টাকা বাড়িভাড়া ভাতা পাবেন, যদিও সাধারণত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থাকে ও সেখানে থাকেন তিনি।

প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা ৩ হাজার টাকা নির্ধারিত আছে। এ ছাড়া বিমান ভ্রমণের ক্ষেত্রে তার জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ ও দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল অর্পিত রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে বিনোদনের জন্য যে খরচ করা হয়, তা সম্পূর্ণ ভাতা হিসেবে তাকে প্রদান করা হবে। অফিস থেকে বাসায় ও বাসা থেকে অফিসে যাতায়াতের সমস্ত খরচই সরকার বহন করবে। প্রধানমন্ত্রী ও তার পরিবারের নির্দিষ্ট ব্যয়ও তিনি ভাতা হিসেবে পাবেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ও অন্যান্য ইউটিলিটি খরচও সরকারই বহন করবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement