Apan Desh | আপন দেশ

মন্ত্রী প্রতিমন্ত্রী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রী প্রতিমন্ত্রী হলেন যারা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরই মধ্যে মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যোগাযোগ করা হয়েছে। সংশ্লিষ্টদের ফোন করে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে গঠিত হতে যাওয়া মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য ডাক পেয়েছেন ২৫ জন। অন্যদিকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ২৪ জন।

পূর্ণমন্ত্রী হিসেবে কারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন
 
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর (এমপি)
মন্ত্রণালয়: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
২. আমীর খসরু মাহমুদ চৌধুরী (এমপি)
মন্ত্রণালয়: অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
৩. সালাহউদ্দিন আহমদ (এমপি)
মন্ত্রণালয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৪. ইকবাল হাসান মাহমুদ (এমপি)
মন্ত্রণালয়: বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
৫. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম (এমপি)
মন্ত্রণালয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
৬. আবু জাফর মো. জাহিদ হোসেন (এমপি)
মন্ত্রণালয়: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; সমাজকল্যাণ মন্ত্রণালয়
৭. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
মন্ত্রণালয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
৮. আব্দুল আউয়াল মিন্টু (এমপি)
মন্ত্রণালয়: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
৯. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (এমপি)
মন্ত্রণালয়: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
১০. মিজানুর রহমান মিনু (এমপি)
মন্ত্রণালয়: ভূমি মন্ত্রণালয়
১১. নিতাই রায় চৌধুরী (এমপি)
মন্ত্রণালয়: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
১২. খন্দকার আব্দুল মুক্তাদীর (এমপি)
মন্ত্রণালয়: বাণিজ্য মন্ত্রণালয়; শিল্প মন্ত্রণালয়; বস্ত্র ও পাট মন্ত্রণালয়
১৩. আরিফুল হক চৌধুরী (এমপি)
মন্ত্রণালয়: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
১৪. জহির উদ্দিন স্বপন (এমপি)
মন্ত্রণালয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
১৫. মোহাম্মদ আমিন উর রশিদ (টেকনোক্র্যাট)
মন্ত্রণালয়: কৃষি মন্ত্রণালয়; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়
১৬. আফরোজা খানম (রিতা) (এমপি)
মন্ত্রণালয়: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
১৭. মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (এমপি)
মন্ত্রণালয়: পানি সম্পদ মন্ত্রণালয়
১৮. আসাদুল হাবিব দুলু (এমপি)
মন্ত্রণালয়: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
১৯. মো. আসাদুজ্জামান (এমপি)

আরও পড়ুন <<>> বাংলাদেশের মন্ত্রীরা কী কী সুযোগ সুবিধা পায়


মন্ত্রণালয়: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
২০. জাকারিয়া তাহের (এমপি)
মন্ত্রণালয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
২১. দীপেন দেওয়ান (এমপি)
মন্ত্রণালয়: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

এছাড়া আরও ৪ জন কোন মন্ত্রণালয় পাচ্ছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি  

২২. আ ন ম এহছানুল হক মিলন
মন্ত্রণালয়: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল)
মন্ত্রণালয়: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
২৪. ফকির মাহবুব আনাম (স্বপন)
মন্ত্রণালয়: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
২৫. শেখ রবিউল আলম
মন্ত্রণালয়: সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, নৌ-পরিবহন মন্ত্রণালয়
 
প্রতিমন্ত্রী হিসেবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন
 
১. এম রশিদুজ্জামান মিল্লাত (এমপি)
মন্ত্রণালয়: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
২. অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)
মন্ত্রণালয়: বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
৩. মো. শরিফুল আলম (এমপি)
মন্ত্রণালয়: বাণিজ্য মন্ত্রণালয়; শিল্প মন্ত্রণালয়; বস্ত্র ও পাট মন্ত্রণালয়
৪. শামা ওবায়েদ ইসলাম (এমপি)
মন্ত্রণালয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
৫. সুলতান সালাউদ্দিন টুকু (এমপি)
মন্ত্রণালয়: কৃষি মন্ত্রণালয়; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়
৬. ব্যারিস্টার কায়সার কামাল (এমপি)
মন্ত্রণালয়: ভূমি মন্ত্রণালয়
৭. ফরহাদ হোসেন আজাদ (এমপি)
মন্ত্রণালয়: পানি সম্পদ মন্ত্রণালয়
৮. মো. আমিনুল হক (টেকনোক্র্যাট)
মন্ত্রণালয়: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (এমপি)
মন্ত্রণালয়: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
১০. হাবিবুর রশিদ (এমপি)
মন্ত্রণালয়: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
১১. মো. রাজিব আহসান (এমপি)
মন্ত্রণালয়: রেলপথ মন্ত্রণালয়; নৌ-পরিবহন মন্ত্রণালয়
১২. মোঃ আব্দুল বারী (এমপি)
মন্ত্রণালয়: জনপ্রশাসন মন্ত্রণালয়
১৩. মীর শাহে আলম (এমপি)
মন্ত্রণালয়: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
১৪. মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (এমপি)
মন্ত্রণালয়: অর্থ মন্ত্রণালয়; পরিকল্পনা মন্ত্রণালয়; স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১৫. ইশরাক হোসেন (এমপি)
মন্ত্রণালয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
১৬. ফারজানা শারমীন (এমপি)
মন্ত্রণালয়: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; সমাজকল্যাণ মন্ত্রণালয়
১৭. শেখ ফরিদুল ইসলাম (এমপি)
মন্ত্রণালয়: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
১৮. মো. নুরুল হক নুর (এমপি)
মন্ত্রণালয়: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
১৯. ইয়াসের খান চৌধুরী (এমপি)
মন্ত্রণালয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
২০. এম ইকবাল হোসেইন (এমপি)
মন্ত্রণালয়: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
২১. এম এ মুহিত (এমপি)
মন্ত্রণালয়: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
২২. আহম্মদ সোহেল মঞ্জুর (এমপি)
মন্ত্রণালয়: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
২৩. ববি হাজ্জাজ (এমপি)
মন্ত্রণালয়: শিক্ষা মন্ত্রণালয়; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (এমপি)
মন্ত্রণালয়: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement