ছবি : আপন দেশ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে একাদশ মন্ত্রীপরিষদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ নবনির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রীরা অংশ নেন।
মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেয়া ২৫ মন্ত্রী হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান, আব্দুল আওয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরি, খন্দকার আবদুল মুক্তাদির, জহির উদ্দিন স্বপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এহসানুল হক মিলন, আমিন উর রশিদ, আফরোজা খানম, আসাদুল হাবীব দুলু, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।
আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
এছাড়ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তারা হলেন, এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফারহাদ হোসেন আজাদ, আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, রাজীব আহসান, মো, আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমীন, ফরিদুল ইসলাম, নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসন, এম এ মুহিত, আহম্মদ হোসেন মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১৩ আসনে বিজয় লাভ করে সরকার গঠন করেছে বিএনপি। নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রীসহ ৫০ সদস্যের মন্ত্রীপরিষদ গঠন করেছে বিএনপি।
শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত মন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































