Apan Desh | আপন দেশ

একই দিনে সংসদ নির্বাচন-গণভোটের বৈধতা নিয়ে রিট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫৬, ৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:০৭, ৫ জানুয়ারি ২০২৬

একই দিনে সংসদ নির্বাচন-গণভোটের বৈধতা নিয়ে রিট

ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী সে দিনেই হবে গণভোট। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আদালতে রিট আবেদনটি বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন হতে পারে আগামী সপ্তাহে।

আরও পড়ুন<<>>মনোনয়নপত্র বাতিল-গ্রহণের বিরুদ্ধে আপিল শুরু আজ

রিটকারী অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানে অন্তবর্তীকালীন সরকারের কথা উল্লেখ নেই, তাই এ সরকারের অধীনে নির্বাচন হওয়া সম্ভব নয়। তিনি জানান, নির্বাচন হতে পারে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের তরফ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে আদালতের সিদ্ধান্ত আগামী নির্বাচনের সময়সূচি ও পদ্ধতিতে প্রভাব ফেলতে পারে বলে আশা করা হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতসহ আমন্ত্রণ পেল যেসব দেশ ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২ স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ : জামায়াত আমীর দেশ ছাড়ার বিষয়ে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে অন্য জায়গায় যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি