Apan Desh | আপন দেশ

এলপিজি সিলিন্ডারের দাম স্বাভাবিক রাখা হবে: বাণিজ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

এলপিজি সিলিন্ডারের দাম স্বাভাবিক রাখা হবে: বাণিজ্যমন্ত্রী 

ফাইল ছবি, আপন দেশ

দেশের বাজারে এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আশা প্রকাশ করে বলেন, ১২ কেজি সিলিন্ডারের দাম আগের নির্ধারিত পর্যায়ে ফেরানো হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তারা যেন সরকার নির্ধারিত দামেই এলপিজি পান, সেটি নিশ্চিত করতে আমরা কাজ করছি। বর্তমানে ১২ কেজির সিলিন্ডারের নির্ধারিত মূল্য ১ হাজার ৩৫৬ টাকা। কিন্তু দেশের বিভিন্ন স্থানে এর চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। আমরা চাই বাজারে এ অস্থিতিশীলতা দ্রুত দূর হোক এবং দাম আগের নির্ধারিত পর্যায়ে ফিরে আসুক। 

আরও পড়ুন<<>>দশ হাজার পুলিশ নিয়োগ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

খুচরা পর্যায়ে কোনও ধরনের কৃত্রিম সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করা হলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আগামী দিন থেকে আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজার তদারকি বা নজরদারি আরও জোরদার করব। যাতে কোনও ভোক্তা বিড়ম্বনার শিকার না হন। 

মন্ত্রী আরও উল্লেখ করেন, গত কিছুদিন ধরে এলপিজির সরবরাহ ঘাটতি ও বাড়তি দাম নিয়ে গণমাধ্যমে আসা সংবাদগুলো সরকারের দৃষ্টিগোচর হয়েছে। সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক রাখতে আমদানিকারক, রেগুলেটরি সংস্থা এবং কেন্দ্রীয় ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে অর্থবহ আলোচনা হয়েছে। এলপিজি আমদানিতে এলসি খোলাসহ অন্যান্য প্রতিবন্ধকতা দূর করতেও সরকার ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়