Apan Desh | আপন দেশ

এক মামলায় জামিন পেলেন বিচারপতি মানিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৩:৫১, ১৭ সেপ্টেম্বর ২০২৪

এক মামলায় জামিন পেলেন বিচারপতি মানিক

ছবি : আপন দেশ

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এক মামলায় জামিন পেয়েছেন। তবে তার নামে আরও একাধিক মামলা থাকায় মুক্তি পাচ্ছেন না সাবেক এ বিচারপতি। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

সিলেট আদালতের পুলিশ পরিদর্শক জমসেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জমসেদ আলম বলেন, আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস আজ সকালে মানিকের জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলার কারণে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে, ২৩ আগস্ট রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার করা হয়। পরদিন ২৪ আগস্ট  সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করেন। পরে বিচারক মানিককে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত