Apan Desh | আপন দেশ

জামিন মঞ্জুর

জামিল পেলেন বিমানের সাবেক এমডি 

জামিল পেলেন বিমানের সাবেক এমডি 

জামিন পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৩ এর বিচারক মঈন উদ্দিন চৌধুরীর এ আদেশ দেয়। এদিন আসামিপক্ষের আইনজীবী মো. খোরশেদ আলম জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, আসামি খুবই নিরীহ ও সহজ-সরল প্রকৃতির ব্যক্তি। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ একটি প্রতিষ্ঠানে সম্মানজনক পদে ছিলেন। গত ২ ফেব্রুয়ারি থেকে ৭১ দিন ধরে জেলহাজতে রয়েছেন। বর্তমানে শারীরিকভাবে খুবই অসুস্থ থাকার কারণে মানবিক দৃষ্টিকোন থেকে জামিনের প্রার্থনা করছি। শুনানি শেষে আদালত আসামির পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

০৬:৫৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement