Apan Desh | আপন দেশ

১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩২, ১৪ মার্চ ২০২৬

১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

সুপ্রিম কোর্টের অবকাশকালে আপিল বিভাগের মামলা-সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য দুটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি। রোববার (১৫ মার্চ) থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলবে অবকাশ।

এ বিষয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি এস এম এমদাদুল হক আগামী ১৫, ১৬, ৩০ ও ৩১ মার্চ বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।

আরও পড়ুন : ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন

বিচারপতি মো. রেজাউল হক ৭, ৮, ১৫ ও ১৬ এপ্রিল বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ