Apan Desh | আপন দেশ

বিজেপি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৬৭ আসনে বিজেপির জয়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৬৭ আসনে বিজেপির জয়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৩টি আসনের মধ্যে ১৬৭ আসনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে মাত্র ৫৯টি আসনে জয় পেয়েছেন ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। মোট আসনের মধ্যে ১৪৮টি আসন পেলেন সরকার গঠন করতে পারবে বিজয়ী দল। ফলে স্বাধীনতার পর প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। সোমবার (০৪ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে ভারতের নির্বাচন কমিশন এ তথ্য ঘোষণা করেছে। এদিকে প্রধান বিরোধী দল বিজেপির কাছে ভূমিধস পরাজয়ের পর নিজ আসন ভবানীপুরেও হারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বশেষ ১৮তম রাউন্ডে তৃণমূল কংগ্রেস নেত্রী এ আসনে ভোট পেয়েছেন ৫৫ হাজার ৭৮২। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পেয়েছেন ৬৬ হাজার ৭৮৫ ভোট। মমতার চেয়ে ১১ হাজার ৩ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

১০:১২ পিএম, ৪ মে ২০২৬ সোমবার

পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী

ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য পশ্চিমবঙ্গ ছিল দীর্ঘদিন ধরেই এক ‘অজেয় দুর্গ’। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি হওয়ায় এ রাজ্য জয় করা দলটির অন্যতম প্রধান রাজনৈতিক লক্ষ্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। অবশেষে পশ্চিমবঙ্গে বিজেপির বড় ধরনের নির্বাচনী সাফল্যের পর এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন—কে হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী? দলটি রাজ্যে নিজেদের শক্ত অবস্থান সুদৃঢ় করতে একজন প্রভাবশালী ও গ্রহণযোগ্য মুখকে সামনে আনার পরিকল্পনা করছে। এমনকি প্রথমবারের মতো একজন নারী নেত্রীকে মুখ্যমন্ত্রী করার সম্ভাবনাও উড়িয়ে দেয়া হচ্ছে না।

০৮:৫৬ পিএম, ৪ মে ২০২৬ সোমবার

গাজার উদাহরণ টেনে বাংলাদেশকে হুমকি, সমালোচনা মুখে বিজেপি নেতা

গাজার উদাহরণ টেনে বাংলাদেশকে হুমকি, সমালোচনা মুখে বিজেপি নেতা

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী গাজায় ইসরাইলের চলমান গণহত্যার উদাহরণ টেনে বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুমকি দিয়ে বিরোধীদের কঠোর সমালোচনার মুখে পড়েছেন। তার এ মন্তব্য ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি বাংলাদেশ নিয়ে নিয়মিত উসকানিমূলক ও হঠকারী মন্তব্য করে চলেছেন বিজেপি নেতারা। সম্প্রতি বিজেপি নেতা ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, প্রতিবেশী দেশের সংকটের স্থায়ী সমাধান কেবল ‘অস্ত্রোপচারের’ মাধ্যমেই সম্ভব।   তবে এবার বাংলাদেশ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোনো রাখঢাক না রেখে গাজায় চলমান ইসরাইলি গণহত্যার উদাহরণ টেনে এনেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে শুভেন্দু হুমকির সুরে বলেন, ইসরাইল গাজাকে যেভাবে শিক্ষা দিয়েছে, সেভাবেই বাংলাদেশকেও শিক্ষা দেয়া উচিত।

০৩:৪৬ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ: