Apan Desh | আপন দেশ

পশ্চিমবঙ্গ

পুশ-ইন বারবার ব্যর্থ করছে বিজিবি

পুশ-ইন বারবার ব্যর্থ করছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুশ-ইনের জন্য জড়ো করা লোকজনকে ভারতীয় সীমান্তের ৫০ গজ ভেতরে সরিয়ে নিয়েছে সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। শুক্রবার (০৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর সহকারী পরিচালক রবিউল ইসলাম। তিনি জানান, শুক্রবার সকালে ওই সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএসএফ জানিয়েছে, তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় রয়েছে।

০৮:১০ পিএম, ৫ জুন ২০২৬ শুক্রবার

সীমান্তে কাঁটাতারের বেড়া বিষয়ে আলোচনায় হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে কাঁটাতারের বেড়া বিষয়ে আলোচনায় হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হলে ভারতের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। একইসঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশইন’ না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথম বৈঠকে করেছেন শুভেন্দু অধিকারী। সে বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে দ্রুত জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন তিনি।

০৪:০৯ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার নির্দেশ শুভেন্দুর

সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার নির্দেশ শুভেন্দুর

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। এ বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পরিরষদ। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে দ্রুত জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার (১১ মে) পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী এবং রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথমবার সচিবালয় নবান্নে প্রবেশ করেন শুভেন্দু অধিকারী। মূলত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে জমি হস্তান্তরের ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে যুক্ত হওয়ার ঘোষণাও দিয়েছে নতুন বিজেপি সরকার।

০২:৪৭ পিএম, ১১ মে ২০২৬ সোমবার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমধস জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সে হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (০৮ মে) কলকাতায় বিজেপির শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে শাসকদলের পরিষদীয় দলনেতা হিসাবে শুভেন্দুই হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।  শনিবার (০৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নেবে।

০৬:১০ পিএম, ৮ মে ২০২৬ শুক্রবার

পশ্চিমবঙ্গ থেকে ‘পুশইন’ ঘটলে কঠোর ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিমবঙ্গ থেকে ‘পুশইন’ ঘটলে কঠোর ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ঘটেছে। যার ফলে সম্ভাব্য ‘পুশইন’ (অবৈধভাবে ঠেলে দেয়া) পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ধরনের ঘটনা ঘটলে ঢাকা কঠোর পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (০৫ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের তিনি এমনটা জানান। খলিলুর রহমান, ভারতের প্রতিবেশী রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে বাংলাদেশ। একইসঙ্গে সীমান্ত সুরক্ষায় বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

০৭:১৬ পিএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার

মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করছেন না মমতা ব্যানার্জি

মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করছেন না মমতা ব্যানার্জি

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনেছেন মমতা ব্যানার্জি। তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ না করার ঘোষণাও দিয়েছেন। মঙ্গলবার (০৫ মে) বিকেলে সাংবাদিক সম্মেলনে হারের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এমনটি জানিয়েছেন। মমতা ব্যানার্জি বলেন, আমি রাজভবন কেন যাব? আমরা তো হারিনি। জোর করে দখল করে কেউ যদি ভাবে আমাকে পদত্যাগ করতে হবে, সেটা হবে না। আমরাই জিতেছি, আমরা হারিনি। আমি চেয়ারের কেয়ার করি না। আমি যাব না। আমি সব তথ্য প্রমাণ রেখে দিয়েছি। আমি সিইও ও আরও’কে সব জানিয়েছি। অভিযোগ কাকেইবা করব। সবাই তো বিক্রি হয়ে গেছে।

০৫:৫৫ পিএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement