Apan Desh | আপন দেশ

বাকৃবির নতুন প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৫, ২৫ নভেম্বর ২০২৬

বাকৃবির নতুন প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরীফ-আর-রাফি। তিনি অধ্যাপক ড. মো. আবদুল আলীমের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, অধ্যাপক শরীফ-আর-রাফিকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রচলিত শর্তে প্রক্টরের দায়িত্ব দেয়া হয়েছে। অধ্যাপক ড. মো. আবদুল আলীমের স্থলে আদেশ জারির তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন। 

আরও পড়ুন<<>>প্রথমবারের মতো আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে কুবি

আদেশ অনুযায়ী, প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে প্রচলিত নিয়মে তিনি মাসিক ৭ হাজার ৫০০ টাকা দায়িত্বভাতা পাবেন।

এদিকে অধ্যাপক শরীফ-আর-রাফিকে পূর্ববর্তী দায়িত্ব অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) সহযোগী পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়