Apan Desh | আপন দেশ

‘শেখ হাসিনা আসলে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে’

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২২, ২৫ নভেম্বর ২০২৬

‘শেখ হাসিনা আসলে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে’

ছবি: আপন দেশ

শেখ হাসিনা যদি দেশে আসে তবে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। এর জন্য কোন রাজনৈতিক দলের প্রয়োজন নেই। ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে যারা যারা নির্যাতিত হয়েছে, সেই নির্যাতিতরাই সেখান থেকে ধরে নিয়ে তার ফাঁসি কার্যকর করবে। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম।

বুধবার (২৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হিসেবে নির্বাচিত হন অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন।

তিনি বলেন, আপনারা (সরকার) যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করেন, একদিকে ঐক্যের কথা বলে, আরেকদিকে পুনর্বাসন প্রকল্প জারি রাখেন, তাহলে শেখ হাসিনার আগমন ও সরকার পতন একই সঙ্গে হবে। বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদের রাজনীতি দেখতে চায় না। খুনের রাজনীতি, তাণ্ডবের রাজনীতি দেখতে চায় না। 

আরও পড়ুন<<>>হবিগঞ্জে পেট্টোল বোমার সরঞ্জামসহ যুবলীগ কর্মী আটক

তিনি আরও বলেন, আজকে বোমাবাজি, গাড়ি সন্ত্রাস, আগুন সন্ত্রাস বিভিন্ন জায়গায় যা হচ্ছে এটি ক্ষমতাসীনদের হাতের কামাই। তারাই অর্থবিত্ত নিয়ে  ফ্যাসিবাদিদের পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে। মন্ত্রী-এমপি থেকে শুরু করে তারা কারাগারে গিয়ে ফুলের তোড়া দিয়ে রিসিভ করেছে।

জামায়াতের এ নেতা বলেন, আজকে যিনি রাষ্ট্রপতি তিনি তৎকালীন বিএনপির মহাসচিব ছিলেন। তিনি তার নির্বাচনী এলাকায় বলেছেন, আওয়ামী লীগ আপনারা আমাদের ধানের শীষে ভোট দেন, আপনাদের সব মামলা তুলে নেয়া হবে। আপনারা খুব শান্তিতে থাকতে পারবেন। এখন কি শান্তির বার্তা নিয়ে আসছে? না আগুন নিয়ে আসছে? সুতরাং এ আগুন শুধু আপনাদের ঘর জ্বালাচ্ছে না, এ আগুন গোটা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমীর মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারি সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান,চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর এড.রেজাউল ইসলাম খাঁন সুমন,সাবেক আমীর নুর মোহাম্মদ রাসেল, মাওলানা নাজমুল ইসলাম শামীম প্রমুখ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়