Apan Desh | আপন দেশ

বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির মোকাবিলায় প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৪, ২৩ নভেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির মোকাবিলায় প্রস্তুত ইরান

ফাইল ছবি, আপন দেশ

যেকোনও সময় এবং যেকোনও স্থানে হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এমনটাই জানিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) উপ-প্রধান কমান্ডার মেজর জেনারেল মোস্তফা ইজাদি।

স্থানীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে ইজাদি বলেন, কোনও ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই আমরা যেকোনও মাত্রার এবং যেকোনও ধরনের হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেব।

তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি বিশ্বের বৃহত্তম সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে। শত্রুরা দাবি করেছিল যে তারা বিপ্লবী গার্ডসহ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু শত্রুদের কোনও পরিকল্পনাই সফল হয়নি। 

আরও পড়ুন<<>>ইসরায়েলে সরকার গঠন নিয়ে আলোচনা ভেস্তে গেল

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তা বন্ধে একাধিক কূটনৈতিক উদ্যোগ নেয়া হয়েছে। তবে চলমান এ অচলাবস্থাকে গত সপ্তাহে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুদ্ধও নয়, শান্তিও নয় এমন এক পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়