Apan Desh | আপন দেশ

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

আান্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩৬, ২৪ নভেম্বর ২০২৬

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

ছবি : সংগৃহীত

নেপালের কোশি প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে কেঁপে উঠেছে বাংলাদেশের বিভিন্ন এলাকাও। হঠাৎ ভূকম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে আঘাত হানা এ ভূমিকম্পে ভারত, ভুটান, বাংলাদেশ ও চীনের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ইউরোপিয়ান-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে এ ভূমিকম্প আঘাত হানে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।

এনসিএস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিট ৪৭ সেকেন্ডে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। 

এর উৎপত্তিস্থলের অবস্থান ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

আরও পড়ুন <> পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে আজ ফের বৈঠক

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের মাঙ্গান শহরের ৬৭ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি।

নেপালে ভূমিকম্পের পর ভারতের বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, বিহারের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে কোন কোন এলাকায় এর প্রভাব বেশি ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

এদিকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির অনেক বাসিন্দাও ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তথ্যসূত্র: মিন্ট

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়