Apan Desh | আপন দেশ

ইরানে নতুন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২৫, ২০ মে ২০২৬

ইরানে নতুন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ছবি সংগৃহীত

শান্তি প্রতিষ্ঠায় আলোচনার শর্তে ইরানের সঙ্গে যুদ্ধ বিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এরপর পাকিস্তানে উভয় দেশের প্রতিনিধিরা টানা ২১ ঘন্টা বৈঠক করে সমাধানে পৌঁছাতে পারেনি। নতুন করে দুই দেশের মধ্যে আবারও আলোচনা হবে, তার নমুনা দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে তেহরানে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

শান্তি আলোচনার জন্য নতুন সময় সীমা বেঁধে দিয়েছেন তিনি। এর মধ্যে আলোচনা ব্যর্থ হলে আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, দ্রুত কোনো সমঝোতা না হলে আগামী কয়েক দিনের মধ্যেই তেহরানের ওপর “বড় ধরনের আঘাত” হানতে পারে যুক্তরাষ্ট্র। 

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) দেয়া এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন, তিনি নতুন করে হামলার সিদ্ধান্ত থেকে এক ঘণ্টা দূরে ছিলেন। তবে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের পক্ষ থেকে নতুন শান্তি প্রস্তাব আসায় আপাতত সে সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

ট্রাম্প বলেন, দুই-তিন দিনের মধ্যেই, হয়তো শুক্রবার, শনিবার বা রোববার... আমরা সীমিত সময় অপেক্ষা করবো। কারণ ইরানকে নতুন পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া যাবে না।

আরও পড়ুন<<>>সুমুদ ফ্লোটিলার সংগঠকদের মার্কিন নিষেধাজ্ঞা

তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরান—দুই পক্ষই নতুন যুদ্ধ এড়াতে চাইলেও কেউই রাজনৈতিক ছাড় দিতে রাজি নয়। ফলে সংঘাত কার্যত অচলাবস্থায় আটকে গেছে।

এদিকে ইরানও ট্রাম্পের হুমকির জবাবে কঠোর অবস্থান নিয়েছে। দেশটির সামরিক মুখপাত্র মোহাম্মদ আক্রমিনিয়া বলেছেন, নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে “নতুন ফ্রন্ট” খোলা হবে। একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রাখার কথাও জানিয়েছে তেহরান।

ইরান দাবি করেছে, তাদের নতুন শান্তি প্রস্তাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানের কাছাকাছি এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ক্ষতিপূরণ অন্তর্ভুক্ত রয়েছে। তবে ট্রাম্প আগেই এমন প্রস্তাবকে “আবর্জনা” বলে প্রত্যাখ্যান করেছিলেন।

সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এতে বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দার আশঙ্কাও বাড়ছে।

এদিকে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানে রাজনৈতিক বন্দি হিসেবে অভিযুক্ত অন্তত ২৬ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সময়ে হাজারো মানুষকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার হামের প্রাদুর্ভাব, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গোলাম পরওয়ার বিশ্ববাজারে কমলো তেলের দাম রাজশাহীর কালিদাসখালিতে গোলাগুলিতে দুইজন গুলিবিদ্ধ সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ারে জবাব বিজিবির সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ হজযাত্রী, মারা গেছেন আরও একজন ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলা, নিহত ৫ আরবদের অনুরোধে ইরান হামলা স্থগিত : ট্রাম্প