ছবি : সংগৃহীত
ভারতের ঝাড়খণ্ডের রামগড় জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন মারা গেছে। তাদের মধ্যে চারজন নারী ও চারটি শিশু রয়েছে। এ ঘটনায় আহত হন একজন। দুর্ঘটনার সময় গাড়িটিতে ১৪ জন পুণ্যার্থী ছিলেন।
শনিবার (২৮ নভেম্বর) রাত ২টার দিকে রাঁচী-পটনা জাতীয় সড়কের কুজু থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা বিহারের নালন্দা জেলার বাসিন্দা। তারা ঝাড়খণ্ডের রাজরাপ্পায় অবস্থিত মা ছিন্নমস্তা মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে বিকট শব্দ হলে আশপাশের লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসেন। পরে তারা রাঁচী-পটনা সড়কে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। দুমড়েমুচড়ে যাওয়া স্করপিও গাড়ি থেকে ১৪ জনকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন <> ক্ষমতা হারানোর শঙ্কায় প্রতিদ্বন্দ্বীকে ঐক্যের প্রস্তাব নেতানিয়াহুর
সেখানে চিকিৎসকেরা ১৩ জনের মৃত্যু নিশ্চিত করেন। বেঁচে যাওয়া এক পুরুষ যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ দুর্ঘটনার সুনির্দিষ্ট কোন কারণ এখনো জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতিতে চলার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি দল এর কারণ অনুসন্ধান করার পদক্ষেপ নিয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































