Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৮, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:০৯, ২৯ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

গাদি আইজেনকটকে প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিতে সম্মত হয়েছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার প্রস্তাবিত জাতীয় ঐক্য সরকার গঠনে ক্ষমতা ভাগাভাগির চুক্তির আওতায় এ সুযোগ দেয়া হয়েছে। ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে তাকে।

শনিবার (২৮ নভেম্বর) নেতানিয়াহু এ প্রস্তাব দেন।

এর মাধ্যমে তিনি তার লিকুদ পার্টির দীর্ঘদিনের অবস্থান সংসদে বৃহত্তম দলই প্রথম সরকার পরিচালনা করবে এমন ঘোষণা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন।

এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, অস্তিত্বের জন্য বড় ধরনের হুমকি এবং সে হুমকি মোকাবিলায় সক্ষম সরকার গঠন না হওয়ার আশঙ্কা বিবেচনায় বৃহত্তম দলের আগে সরকার পরিচালনার নীতি থেকে সরে আসতে পারেন।

তিনি বলেন, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, আর মেয়াদের শুরুতে আমি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে থাকব।

নেতানিয়াহু বলেন, আরব দলগুলো সংসদে নিজেদের প্রভাব কাজে লাগিয়ে এমন পারিবারিক পুনর্মিলন নীতি চালু করতে পারে, যার মাধ্যমে লাখ লাখ ফিলিস্তিনিকে নাগরিকত্ব দেয়া হবে। পাশাপাশি গ্যালিলি ও নেগেভ অঞ্চলে আরবদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নিতে পারে।

আরও পড়ুন <<>> ভারতের ঝাড়খণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৩ পুণ্যার্থী

তিনি আরও দাবি করেন, বামপন্থি নেতৃত্বাধীন সরকার গঠিত হলে জয়েন্ট লিস্টের নেতারা সামরিক সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করতে পারেন।

ঐক্য সরকার গঠনে অবিলম্বে, আন্তরিক ও জোরালো আলোচনা শুরুর আহবান জানিয়েছেন নেতানিয়াহু। এ ক্ষেত্রে আইজেনকটের পক্ষ থেকেও একই ধরনের সমঝোতার মানসিকতা প্রত্যাশা করেন তিনি। তবে নেতানিয়াহুর প্রস্তাবের বিষয়ে আইজেনকট তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি।

এর আগে শুক্রবার এক বিবৃতিতে আইজেনকট বলেন, অনেক ইসরায়েলি এমন একটি ঐক্য সরকার চান, যেখানে শুধু জায়নবাদী দলগুলো থাকবে এবং সবার জন্য বাধ্যতামূলক জাতীয় সেবা আইন পাস করা হবে।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়