ছবি: আপন দেশ
সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেফতার হয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা। এছাড়া তার দুই শ্যালক রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া মামুনকেও গ্রেফতার করা হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
আরও পড়ুন <<>> আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার
তদন্ত কর্মকর্তা উত্তরা গোয়েন্দা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের ইন্সপেক্টর গোলাম মর্তুজা এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
এ মামলায় মনিরুলের স্ত্রী শায়লা ফারজানাকে পাঁচ দিনের রিমান্ড দেয়া হয়েছে। অপর দুই আসামি রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়ার তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































