Apan Desh | আপন দেশ

গ্রেফতার হয়নি বড় বোনের ধর্ষক, এবার দলবদ্ধ ধর্ষণের শিকার ছোট বোন

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০০, ২৯ নভেম্বর ২০২৬

গ্রেফতার হয়নি বড় বোনের ধর্ষক, এবার দলবদ্ধ ধর্ষণের শিকার ছোট বোন

ফাইল ছবি, আপন দেশ

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ সময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে সে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অপর দুই আসামি এখনও পলাতক রয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ২০ অক্টোবর। সম্প্রতি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ বিষয়ে ২৩ নভেম্বর কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহার অনুযায়ী, মো. শিপন (২২), সাইফুল ইসলাম (২৩) ও মোছলে উদ্দিন (২৪) এ ঘটনায় জড়িত।

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, প্রায় এক মাস ধরে মেয়ের আচরণে পরিবর্তন লক্ষ করছিলেন তিনি। পরে ২২ নভেম্বর ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার খবর পেয়ে মেয়ের কাছ থেকে ঘটনা জানতে পারেন। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রধান আসামি শিপনকে আটক করে পুলিশে দেয়া হয়। 

আরও পড়ুন<<>>সুন্দরবনে ডাকাত বাহিনীর প্রধান আসাবুর আটক, জিম্মি জেলে উদ্ধার

কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, গ্রেফতার শিপন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কিশোরীর জবানবন্দিও আদালতে রেকর্ড করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

বড় বোনের ধর্ষক এখনো গ্রেফতার হয়নি:

নির্যাতিত কিশোরীর বড় বোনও ২০১২ সালে ধর্ষণের শিকার হন। তিনি বাক্‌প্রতিবন্ধী। ওই ঘটনায় করা মামলায় গত বছরের ডিসেম্বরে রাজীব হোসেন নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তিনি বর্তমানে বিদেশে রয়েছেন বলে পরিবারের ধারণা। ওই ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির একটি সন্তান রয়েছে, যার বয়স প্রায় ১৩ বছর।

কিশোরীর বাবা বলেন, ধর্ষণের শিকার তার মেয়ে পরে এক ছেলের জন্ম দিয়েছেন। ছেলেটির বয়স এখন প্রায় ১৩ বছর। তবে মামলার আসামিকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। গত বছরের ডিসেম্বরে মামলার রায়ে ওই যুবকের যাবজ্জীবন সাজা হয়। তবে তিনি শুনেছেন, আসামি বর্তমানে বিদেশে রয়েছেন। বড় মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এখন ছোট মেয়েও ধর্ষণের শিকার হওয়ায় নতুন করে মামলা চালানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, আগের ঘটনার বিষয়ে তার জানা ছিল না। দ্বিতীয় ঘটনায় মামলা হওয়ার পর জেনেছেন। আগের মামলার সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলে তাকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ঢাকেশ্বরী মন্দিরের সামনে হাতবোমাসহ ছাত্রলীগ নেতা আটক মার্কেট-শপিংমল খোলা রাখার নতুন সময় নির্ধারণ গঙ্গা চুক্তি নবায়নে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা: প্রতিমন্ত্রী শাহজালালে অবতরণের সময় বিমানে আগুন জাজিরায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত বেড়ে ২ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী-দুই শ্যালক আটক ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মজুরি ঘোষণার পর স্বাভাবিক পোশাক কারখানার উৎপাদন পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার রিয়ালকে মাটিতে নামাল আলাভেস ইউনাইটেডকে বিধ্বস্ত করে ব্রেন্টফোর্ডের স্মরণীয় জয় ক্ষমতা হারানোর শঙ্কায় প্রতিদ্বন্দ্বীকে ঐক্যের প্রস্তাব নেতানিয়াহুর