ছবি : সংগৃহীত
গাজায় ত্রাণ পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’–এর চারজন ইউরোপীয় সংগঠক ও অ্যাক্টিভিস্টের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৯ মে) এ ঘোষণা দেয় মার্কিন অর্থ বিভাগ।
নিষেধাজ্ঞার আওতায় পড়া চারজন হলেন সাইফ আবু কেশেক, জালদিয়া আবুবাক্রা আউয়েদা, হিশাম আবদুল্লাহ সুলায়মান আবু মাহফুজ এবং মোহাম্মদ খাতিব।
মার্কিন প্রশাসনের দাবি, তারা পপুলার কনফারেন্স ফর ফিলিস্তিনিয়ানস অ্যাব্রডের মাধ্যমে এ ত্রাণ বহরের আয়োজন করেছিলেন। সংগঠনটি আগেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ছিল।
আয়োজকদের তথ্যমতে, গত সপ্তাহে মারমারিস বন্দর থেকে ৫০টিরও বেশি নৌযান নিয়ে যাত্রা শুরু করে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। বহরটির লক্ষ্য ছিল গাজা উপকূলে পৌঁছানো।
আরও পড়ুন <<>> গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন
তবে সমুদ্রে যাত্রার পর সম্প্রতি ইসরায়েলি বাহিনী বহরটির ডজনখানেক নৌযান আটকে দেয় বলে জানিয়েছেন আয়োজকেরা।
এদিকে মার্কিন অর্থ বিভাগের বিবৃতিতে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এ ত্রাণ বহরকে তীব্র সমালোচনা করেন। তিনি ফ্লোটিলাটিকে ‘সন্ত্রাসপন্থি’ হিসেবে আখ্যা দেন।
স্কট বেসেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে বাধাগ্রস্ত করতেই এ বহর পরিচালিত হচ্ছে। তার ভাষায়, এটি সে প্রক্রিয়াকে নস্যাৎ করার একটি ‘হাস্যকর প্রচেষ্টা’।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































