Apan Desh | আপন দেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৯, ২৯ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল ইংল্যান্ড

ছবি : সংগৃহীত

সিরিজের প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। এরপর টানা তিন জয়ে সিরিজ জিতল থ্রি লায়ন্সরা। এদিকে মিচেল মার্শ এক দুর্দান্ত এক সেঞ্চুরি পেয়েছেন। তারপরও জয় হাতছাড়া হয়েছে অস্ট্রেলিয়ার।

রোববার (২৯ নভেম্বর) সিডনিতে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ হয়। এ ম্যাচে শেষ ওভারে ৭ রানের নাটকীয় জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে হ্যারি ব্রুকের দল।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি ইংলিশদের। ৩২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিলেন ব্রুকরা। মিডল অর্ডারে জর্ডান কক্স-জেমস কোলস জুটি কিছুটা স্থিতি আছেন ইনিংসে।

৪৪ রানের এ জুটি ভাঙে ২৩ রান করা কক্স ফিরলে। কোলসও কিছুক্ষণ পর প্যাভিলিয়নে ফেরেন ৩৩ রানে। ৯৩ রানে ৬ উইকেট হারানো ইংল্যান্ডকে রক্ষা করেন স্যাম কারান। ৪ ছক্কা ও ২ রানে ২৮ বলে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।

আরও পড়ুন <<>> মিরপুরে বিদায়ী টেস্ট খেলবেন মুশফিক

কারানকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন লিয়াম ডসন ও জেমি ওভারটন। ডসন করেছেন ২৩, ওভারটনের রান ২০। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৮১ রান তোলে ইংলিশরা।

রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে নামা মিচেল মার্শই পুরোটা সময় লড়ে গেছেন। এদিন তিন অঙ্ক ছুঁয়েছেন মাত্র তিন অজি ব্যাটার। ৯ চার ও ৯ ছক্কায় ৫৭ বলে ১১৯ রানে যখন মার্শ ফেরেন। তখনই কার্যত শেষ হয়ে গেছে অজিদের জয়ের স্বপ্ন। শেষ ওভারে মার্শ ফেরার পর অজিদের ইনিংস থামে ৭ উইকেটে ১৭৪ রানে।

২৮ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার হেনরি ক্রোকোম্ব। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মার্কেট-শপিংমল খোলা রাখার নতুন সময় নির্ধারণ গঙ্গা চুক্তি নবায়নে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা: প্রতিমন্ত্রী শাহজালালে অবতরণের সময় বিমানে আগুন জাজিরায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত বেড়ে ২ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী-দুই শ্যালক আটক ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মজুরি ঘোষণার পর স্বাভাবিক পোশাক কারখানার উৎপাদন পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার রিয়ালকে মাটিতে নামাল আলাভেস ইউনাইটেডকে বিধ্বস্ত করে ব্রেন্টফোর্ডের স্মরণীয় জয় ক্ষমতা হারানোর শঙ্কায় প্রতিদ্বন্দ্বীকে ঐক্যের প্রস্তাব নেতানিয়াহুর