Apan Desh | আপন দেশ

কিমকে গাড়ি উপহার দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫১, ২০ ফেব্রুয়ারি ২০২৪

কিমকে গাড়ি উপহার দিলেন পুতিন

ছবি: সংগৃহীত

গাড়ি উপহার পেয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। গাড়িটি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্যক্তিগত ব্যবহারের জন্যই উপহারটি পেয়েছেন তিনি। তবে এটি জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল হতে পারে। উত্তর কোরিয়ায় রফতানি নিষেধাজ্ঞা রয়েছে বিশ্ব সংস্থাটির।

গত রোববার উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কেসিএনএ এ খবর জানিয়েছে। 

সংবাদ সংস্থাটি বলছে, ১৮ ফেব্রুয়ারি রাশিয়ার তৈরি গাড়িটি কিমের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। কিমের বোন পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, কিম ও পুতিনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের নিদর্শন এ গাড়ি।

তবে গাড়িটি কেমন বা গাড়িটি কীভাবে রাশিয়া থেকে আনা হয়েছে, সে ব্যাপারে ওই প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি। গাড়ি নিয়ে কিমের অনেক কৌতূহল রয়েছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের