ইরানের হামলা নিয়ে মুখ খুললো উত্তর কোরিয়া
ইরানে মার্কিন-ইসরাইলি হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন ও ইসরাইলি হামলা ইরানের ওপর ‘অবৈধ আগ্রাসন’ এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। মুখপাত্রের মন্তব্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা (ইরানে হামলায়) ‘প্রত্যাশার সীমার মধ্যে’ ছিল। এটি যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী এবং গ্যাংস্টার-সদৃশ’ আচরণের একটি অনিবার্য ফলাফল। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘আগ্রাসী যুদ্ধ’ কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
০৭:৩৪ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার