হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এ রোগে এক হাজার ২৭৩ জন আক্রান্ত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন, চট্টগ্রামে একজন, সিলেটে তিনজন, খুলনায় একজন ও রংপুরে একজনের মৃত্যু হয়েছে।
০৪:৫৩ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রোববার