Apan Desh | আপন দেশ

চার বছর পর ঢাকায় ফিরলেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৩০, ২৬ নভেম্বর ২০২৬

চার বছর পর ঢাকায় ফিরলেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া

ছবি: আপন দেশ

চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন ‘বিলিয়নেরা’খ্যাত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন জনপ্রিয় এই গায়িকা। তাকে স্বাগত জানাতে প্রস্তুত ভক্তরাও।

বাংলাদেশে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওটিলিয়া। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের সুন্দর শহরে পৌঁছেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত। আমার অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না।

আরও পড়ুন <> চাহিদা মিটিয়ে রফতানির পথে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী

‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এ আয়োজনে ওটিলিয়ার সঙ্গে মঞ্চে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কনসার্টে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুয়াদ নিজেই।

আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে বসবে এ সংগীতের আসর। 

অনলাইন মাধ্যমে কনসার্টের আগাম টিকিট পাওয়া যাচ্ছে। এর আগে ২০২২ সালে ঢাকায় এসেছিলেন ওটিলিয়া।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আ.লীগকে বিলুপ্ত-সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ফুটবলের রাজপুত্রের বিদায়ের ৬ বছর বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো