Apan Desh | আপন দেশ

গায়ক

কে এই আরজিন কামাল?

কে এই আরজিন কামাল?

পশ্চিমা সংগীতের বিটের সঙ্গে বাংলা লোকগানের সুর মিশিয়ে যিনি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন, তিনি হলেন আরজিন কামাল। যুক্তরাষ্ট্রপ্রবাসী এ বাংলাদেশি শিল্পী মূলত ফোক-ফিউশন ধারার গান তৈরি করে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে তার গাওয়া ‘কালা কালা’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়ার পর আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচনায় আসেন তিনি। বাংলা লোকজ সুরের সঙ্গে আধুনিক পাশ্চাত্য সংগীতের সংমিশ্রণ শ্রোতাদের মধ্যে নতুন ধরনের আগ্রহ তৈরি করে। টিকটক, ইনস্টাগ্রাম রিলসসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গানটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

১২:৫৯ এএম, ১০ মে ২০২৬ রোববার

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কনকচাঁপা-বেবী নাজনীন

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কনকচাঁপা-বেবী নাজনীন

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দেশের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীন। শনিবার (১১ এপ্রিল) দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তারা। বিএনপি সূত্র জানিয়েছে, কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি রোববার (১২ এপ্রিল) ফরম জমা দেবেন। প্রতিক্রিয়া ব্যক্ত করে কনকচাঁপা জানান, দলে দীর্ঘদিনের নিষ্ঠার কথা বিবেচনায় নিয়ে মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী।

০৮:১৪ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

মোদিকে খোঁচা দিতেই মামলা খেলেন গায়িকা

মোদিকে খোঁচা দিতেই মামলা খেলেন গায়িকা

ভোজপুরির জনপ্রিয় গায়িকা নেহা সিং রাঠৌর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে কাশ্মীরের পেহেলগাম হামলার ঘটনায় দায়ী করে মন্তব্য করায় আইনি জটিলতায় পড়েছেন। চলতি বছরের এপ্রিলে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, কেন্দ্রীয় সরকার ‘ধর্মগন্ধী’ এবং ‘জাতি–ধর্মের বিভাজনের ভিত্তিতেই দেশ চলছে।’ তার এ বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়। নেহার বিরুদ্ধে অভিযোগ, তার মন্তব্য জাতিগত বিদ্বেষ উসকে দিতে পারে এবং রাষ্ট্রবিরোধী মনোভাব ছড়ায়। এ অভিযোগে লখনৌয়ের হজরতগঞ্জ থানায় কবি অভয় প্রতাপ সিংহ (অভয় সিংহ নামেও পরিচিত) একটি মামলা দায়ের করেছেন। অভিযোগকারী দাবি করেছেন, গায়িকার পোস্টগুলো সমাজের শান্তি বিঘ্নিত করার আশঙ্কা সৃষ্টি করে।

০৮:৫৫ পিএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement