Apan Desh | আপন দেশ

মিসকিনের আচরণে কীর্তি সুরেশের অস্বস্তি

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৩, ২০ নভেম্বর ২০২৬

মিসকিনের আচরণে কীর্তি সুরেশের অস্বস্তি

কীর্তি সুরেশ। ছবি : সংগৃহীত

চলতি বছরের জুলাইয়ে মুক্তির কথা ছিল দক্ষিণি সিনেমা ‘সত্যবান সাবিত্রী’। এতে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। পরে মুক্তির তারিখ পিছিয়ে শুক্রবার (২০ নভেম্বর) নির্ধারণ করা হয়।

একই দিনে মুক্তির কথা ধনুশ ও সাই পল্লবী অভিনীত ‘ওম’ সিনেমারও। বক্স অফিসে দুই সিনেমার লড়াই নিয়েও সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

চেন্নাইয়ে বুধবার (১৮ নভেম্বর) এক সাক্ষাৎকারে সিনেমার প্রচার অনুষ্ঠানে এসে সহ-অভিনেতার আচরণ ঘিরেও কথা বলেন কীর্তি সুরেশ।

তার নতুন তামিল সিনেমা ‘সত্যবান সাবিত্রী’র প্রচারে গিয়ে অভিনেতা মিসকিনের আচরণ নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। অনুষ্ঠানে প্রচারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর অস্বস্তি এবং শারীরিক স্পর্শের সম্মতি নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ।

সবকিছু মিলিয়ে মুক্তি পাচ্ছে কীর্তি সুরেশ অভিনীত সিনেমা ‘সত্যবান সাবিত্রী’। এ সিনেমায় তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিসকিন। আর এ সিনেমাটির প্রচার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তারা। সেখানকার একটি ভিডিওতে দেখা যায়, কীর্তির প্রশংসা করার সময় তার কোলে ও পায়ের ওপর বারবার হাত রাখছেন মিসকিন।

ওই সময় অভিনেত্রীর মুখভঙ্গি দেখে তাকে অস্বস্তিতে পড়তে দেখা গেছে বলে দাবি করছেন সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ। সে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

সামাজিক মাধ্যমে এক নেটিজেন লিখেছেন, সামান্য স্পর্শেই কেন কীর্তিকে অস্বস্তিতে দেখা গেল? সিনেমার দৃশ্যে অনেক কিছু ঘটলেও বাস্তব জীবনে এমন আচরণে তার প্রতিক্রিয়া কেন আলাদা, এমন মন্তব্যও করেন তিনি।

আরও পড়ুন <<>> অভিনেতা তমাল ডিবি হেফাজতে

তবে ওই মন্তব্যের সঙ্গে একমত নন অধিকাংশ নেটিজেন। বরং কীর্তির পাশে দাঁড়িয়ে তারা বলছেন, সিনেমার পর্দায় অভিনয়ের প্রয়োজনে শারীরিক স্পর্শ আর বাস্তব জীবনে কারও অনুমতি ছাড়া স্পর্শ করা এক বিষয় নয়। একজন অভিনেত্রী পর্দায় কোনো দৃশ্যে অভিনয় করতে সম্মতি দিলেও বাস্তব জীবনে তার ব্যক্তিগত পরিসর ও সম্মতির অধিকার অক্ষুণ্ন থাকে।

আরেক নেটিজেনের মন্তব্য করেছেন, এটা বাস্তব জীবন, কোনো সিনেমার দৃশ্য নয়। মিসকিনের উদ্দেশ্য যা-ই হোক না কেন, কীর্তি তার আচরণে অস্বস্তি বোধ করে থাকলে তা প্রকাশ করার সম্পূর্ণ অধিকার তার রয়েছে।

অন্য আরেকজন নেটিজেন সম্মতির বিষয়টি তুলে ধরে লিখেছেন, সিনেমার দৃশ্যে স্পর্শ করার আগে সংশ্লিষ্টদের মধ্যে সম্মতি থাকে। কিন্তু বাস্তব জীবনেও শারীরিক স্পর্শের ক্ষেত্রে সম্মতি প্রয়োজন। ফলে ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে কীর্তি সুরেশের ব্যক্তিগত পরিসর ও নারীর সম্মতির অধিকার নিয়ে আলোচনা চলছে।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়