Apan Desh | আপন দেশ

টিভির লাইভ শো-তে হৈটৈ কাণ্ড ঘটালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৭, ২২ নভেম্বর ২০২৬

টিভির লাইভ শো-তে হৈটৈ কাণ্ড ঘটালেন অভিনেত্রী

ছবি: সংগৃহীত

অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙ্গে হৈটৈ কাণ্ড ঘটালেন। লাইভ টেলিভিশন অনুষ্ঠানে পায়ের হিল জোড়া খোলে ধরলেন  ক্যামেরার সামনে। বললেন, আপনারা তো শুধু আমার ওজনই দেখেছেন। এবার হিলটাও খুলে ফেললাম, যাতে আমার আসল উচ্চতাটাও দেখতে পান। এ কাণ্ড পাকিস্তানি অভিনেত্রী ও সঞ্চালক বীণা মালিকের।

সামাজিক মাধ্যমে তারকাদের শরীর ও চেহারা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য বা ‘বডি-শেমিং’ যেন তাকে ক্ষিপ্ত করে তোলেছে। গত কয়েক মাস ধরে নিজের বাড়তি ওজন আর পরিবর্তিত চেহারা নিয়ে নেটিজেনদের ক্রমাগত কটাক্ষ সহ্য করতে হয়েছে। 

অবশেষে একটি লাইভ টেলিভিশন অনুষ্ঠানে সমালোচকদের কড়া জবাব দিতেই এ কাণ্ড ঘটালেন তিনি। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে প্রচারিত নিজের মর্নিং শো ‘বীণা হ্যায় না’-তে সঞ্চালনার সময় হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়েন ৪২ বছর বয়সী বীণা।

চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন এরপর আসনে বসেন। মেকআপ রিমুভার ওয়াইপস দিয়ে নিজের মুখের সমস্ত প্রসাধনী মুছে ফেলেন তিনি। তুলে ফেলেন ফলস আইল্যাশও।

মেকআপহীন আসল চেহারায় ক্যামেরার দিকে তাকিয়ে অশ্রুসজল চোখে বীণা ট্রলারদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘আমাকে মোটা বলুন, কালো বলুন কিংবা কুৎসিত বলুন, যা খুশি তাই বলুন। আপনাদের এসব মন্তব্যে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার জীবনে আপনাদের কোনো অবদান বা মূল্য নেই।’

এর আগেও ওজন বাড়া-কমা জীবনের স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে নারীদের শরীর নিয়ে অযাচিত মন্তব্য বন্ধের আহবান জানিয়েছিলেন তিনি।

২০১০ সালে সালমান খান সঞ্চালিত ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ৪’-এ অংশ নিয়ে উপমহাদেশ জুড়ে তুমুল আলোচনায় এসেছিলেন বীণা মালিক। পরবর্তীতে বেশ কিছু হিন্দি ও দক্ষিণী সিনেমায়ও কাজ করেছেন তিনি।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: