Apan Desh | আপন দেশ

চলচ্চিত্র

মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে দুঃসংবাদ

মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে দুঃসংবাদ

মুক্তি পাচ্ছে না অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। আগামী ১৫ মে এ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এর আগে অভিনেত্রী জেবা জান্নাতের অভিযোগে সিনেমাটির সেন্সের বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৩ মে) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বিষয়টি নিশ্চিত করেন। মাসুমা রহমান বলেন, সিনেমার একজন সহ-অভিনেত্রীর অভিযোগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সের বাতিল করা হয়েছে। আমরা চলচ্চিত্রটির সেন্সর দিয়েছিলাম। তখন এটির বিরুদ্ধে আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি। এরপর বিষয়টি নিয়ে জেবা জান্নাতি নামে প্রোজেক্টের সঙ্গে যুক্ত একজন লিখিত অভিযোগ করেন।

০৫:৩৪ পিএম, ১৩ মে ২০২৬ বুধবার

চলচ্চিত্র-সাহিত্যে অনন্য এক কিংবদন্তি সত্যজিৎ রায়

চলচ্চিত্র-সাহিত্যে অনন্য এক কিংবদন্তি সত্যজিৎ রায়

আজ ২ মে। এ দিনে জন্ম নিয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়। তার নাম শুনলেই ভেসে ওঠে পথের পাঁচালী, গুপি গাইন বাঘা বাইন ও হীরক রাজার দেশের মতো কালজয়ী চলচ্চিত্র। তবে তিনি শুধু চলচ্চিত্র নির্মাতাই নন, ছিলেন একজন শক্তিমান সাহিত্যিকও। শিক্ষাজীবন শেষে প্রখ্যাত শিল্পী বিনোদবিহারী মুখার্জির সান্নিধ্যে তার শিল্পীজীবনের বিকাশ ঘটে। আঁকাআঁকির পাশাপাশি ১৯৪৩ সালে একটি ব্রিটিশ বিজ্ঞাপনী সংস্থায় কর্মজীবন শুরু করেন। পরে সিগনেট প্রেসে বইয়ের প্রচ্ছদ আঁকার কাজ তার সৃজনশীলতাকে নতুন মাত্রা দেয়। চলচ্চিত্রে আসা ছিল না তার পরিকল্পনায়। শখের বশে চিত্রনাট্য লেখা থেকেই শুরু। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রকৃত শিল্পী হলে ভালো কাজ করতেই হবে—দর্শকের কথা ভেবে সস্তা নির্মাণে তিনি বিশ্বাসী ছিলেন না।

০৬:৩৪ পিএম, ২ মে ২০২৬ শনিবার

অবশেষে ফিরলেন রাইমা সেন

অবশেষে ফিরলেন রাইমা সেন

অবশেষে হিন্দি সিনেমায় ফিরলেন রাইমা সেন। তাকে সর্বশেষ ২০২২ সালে অনুশকা শর্মা প্রযোজিত ‘মাই’ সিনেমায় দেখা গিয়েছিল। এবার হনসল মেহতা পরিচালিত ‘ফ্যামিলি বিজনেস’ সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে। চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। রাইমা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বলিউডে ফেরাটা সহজ ছিল না। দীর্ঘ সময় লেগেছে, তবে এ প্রত্যাবর্তন নিয়ে তিনি যথেষ্ট উৎসাহী। তিনি জানান, প্রায় ২৬ বছরের ক্যারিয়ারে অনেক ওঠাপড়া দেখেছেন। তবে বলিউডে কাজ করাও তার কাছে একেবারে আলাদা অধ্যায় বলে মনে করেন তিনি। তবে এখন তার দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলেছে।

০৩:৩২ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement