ফরিদা আক্তার ববিতা। ফাইল ছবি
অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য এ বছর একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। তিনি পদকটি উৎসর্গ করেছেন প্রয়াত নির্মাতা জহির রায়হানকে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) এ পদক ঘোষণা করা হয়েছে। এবার ৯ জন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান পাচ্ছে একুশে পদক দেয়া হয়েছে।
পদকপ্রাপ্তির খবর শুনে ববিতা বলেছিলেন, দেরিতে হলেও একুশে পদক পেয়েছি, তাতেই আমি খুব খুশি। অনেক ভালো লাগার বিষয় এটাই যে আমি জীবদ্দশায় একুশে পদক পেতে যাচ্ছি। জীবদ্দশায় এমন রাষ্ট্রীয় পদক পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। আমি রাষ্ট্রের প্রতি এবং যারা আমাকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
আরও পড়ুন <<>> জাহ্নবীর চুলের গোপন রহস্য
তিনি বলেন, অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার ভক্ত-দর্শকের প্রতি। তারা সব সময়ই আমার কাজে অনুপ্রেরণা দিয়েছেন। ভালো-মন্দের খোঁজ নিয়েছেন। তাদের অনুপ্রেরণাতেই আমি আজকের ববিতা। কৃতজ্ঞতা সংবাদমাধ্যমের প্রতি। আমার অভিনয়জীবনের শুরু থেকে সংবাদমাধ্যম সব সময় আমার পাশে ছিল।
ববিতার অভিনয় যাত্রা শুরু হয় জহির রায়হানের হাত ধরেই। তাই একুশে পদকটি তাকে উৎসর্গ করেছেন ববিতা। তিনি বলেন, শ্রদ্ধেয় জহির রায়হানের হাত ধরেই আমার অভিনয়ে আসা, চলচ্চিত্রে আসা। তাই আমার একুশে পদকটি তাকেই শ্রদ্ধার সঙ্গে উৎসর্গ করছি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































